eco parkEntertainment Others 

মালদহের বড় সাগরদিঘি ইকোপার্কের সংস্কার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে বন্ধ মালদহের বড় সাগরদিঘি ইকোপার্ক। সংস্কারের অভাবে বেহাল দশা। পার্কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। স্থানীয় সূত্রের খবর,ওই পার্কে বসার চেয়ার থেকে বাহারি সব ফুলবাগান নষ্ট হয়ে গিয়েছে। সাগরদিঘি ইকোপার্কে সরকারি উদ্যোগে তৈরি করা হয় রাত্রি যাপনের জন্য কটেজ। সেগুলিও রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ধুঁকছে। পর্যটকেরা এখানে আসতে উৎসাহ হারিয়ে ফেলছেন। এই অবস্থার মধ্যে সাগরদিঘি এলাকা পরিদর্শন করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘিতে সরকারি উদ্যোগে নিয়মিত মাছের ডিম ফোটানো হয়ে থাকে। তাছাড়া বাকি সমস্ত কিছুই বন্ধ হয়ে রয়েছে। সম্প্রতি ইকোপার্কটিকে পর্যটকদের আকর্ষণীয় করে তোলার উদ্যোগ গ্রহণ করতে চলেছে স্থানীয় জেলা প্রশাসন। এক্ষেত্রে আরও জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাগরদিঘি এলাকা পরিদর্শন করা হয়েছে। পর্যটনের সম্ভাবনা ও নতুন করে সাজানোর জন্য বাজেট তৈরি করাও হয়েছে।

Related posts

Leave a Comment