nitish kumar and biharBreaking News Others Politics 

বিহারে মহা-বদল!

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিহারে ধাক্কা বিজেপির। আরজেডি-র হাত ধরতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, লালু-পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়েই রাজ ভবনে যাবেন নীতিশ কুমার ৷ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ ৷ রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা চলেছে। ফের পুরনো সঙ্গী আরজেডি-র হাত ধরতে চলেছেন নীতীশ কুমারের দল ৷ সূত্রের আরও খবর,দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর আজই রাজ্যপাল ফগু চৌহানের সঙ্গে দেখা করতে চলেছেন নীতীশ কুমার ৷ বিহারে মহাবদল ঘটতে চলেছে নীতিশ – নীতি এবং তেজস্বী-তেজে। এই মুহূর্তে বিজেপি অনেকটাই ব্যাকফুটে । তবে জেডিইউ-তে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিজেপি,এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment