বায়োমেট্রিক ব্যবস্থার রক্ষণাবেক্ষণে সংস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বায়োমেট্রিক ব্যবস্থা দেখভাল করবে বিশেষজ্ঞ সংস্থা। সূত্রের খবর, সেচ দফতরের অধীনস্থ রাজ্যের ১৫টি জায়গায় অফিসের বায়োমেট্রিক ব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশেষজ্ঞ কোনও সংস্থাকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে সেই সংস্থাই বায়োমেট্রিক ব্যবস্থার সব হার্ডওয়্যার ও সফটওয়্যারের দেখভাল করবে, এমনটা জানা যায়। সেচ দফতর সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে দরপত্র ডাকা হয়েছে। শর্তের মেয়াদ এক বছরের হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এজন্য প্রায় সাড়ে ৭৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলেও খবর।

