টি-টোয়েন্টির রাঙ্কিং তালিকায় ৬ নম্বরে বিরাট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টি-টোয়েন্টিতে বিরাট ৬ নম্বরে। সূত্রের খবর, ভারত অধিনায়ক বিরাট কোহালি আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় ৬ নম্বরেই থাকলেন। উল্লেখ করা যায়, এই তালিকায় এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের দাভিদ মালান। অন্যদিকে ৩ নম্বরে রয়েছেন কে এল রাহুল। এ বিষয়ে আরও জানা গিয়েছে, বোলিং তালিকায় প্রথম দশে জায়গা হয়নি ভারতের কোনও ক্রিকেটার। এই তালিকার শীর্ষে রয়েছেন রশিদ খান। আবার দলগত রাঙ্কিং তালিকায় ভারত উঠে এল ২ নম্বরে।

