baksha and bird utsabOthers Travel 

পঞ্চম বর্ষে বক্সায় পাখি উৎসব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বক্সায় শুরু হল পঞ্চম বর্ষের পাখি উৎসব। সূত্রের খবর, বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে উদ্বোধন হল। পাখি বিশেষজ্ঞ ও পাখিপ্রেমীরা উপস্থিত ছিলেন। এই
উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব। এই উৎসব চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
সূত্রের আরও খবর, এবার পাখি উৎসবে যোগদান করেন রাজ্য ও দেশের প্রায় ৪০জনের মতো পাখিপ্রেমী। এবার পাখি উৎসবে বিদেশি পাখিপ্রেমীরা করোনা আবহে যোগদান করার ঝুঁকি নেননি। বন দপ্তর সূত্রের খবর,বক্সা ব্যাঘ্র প্রকল্পে এ পর্যন্ত ৫৪০ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। উল্লেখ্য,২১৬ প্রজাতির পাখি দেখা গিয়েছে গত বছর পাখি উৎসবে।

Related posts

Leave a Comment