রাহুল তেওটিয়ার খেলা দেখে মুগ্ধ বীরেন্দ্র সহবাগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অভিভূত হলেন সহবাগ। চলতি আইপিএলে তাঁর দল পরাজিত হলেও রাজস্থান রয়্যালস দলের রাহুল তেওটিয়ার খেলা দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ। উল্লেখ্য, আইপিএলের একটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে তেওটিয়া ১১ বলে ১৯ রান করেছেন। পাশাপাশি বিরাট কোহালির অনবদ্য ক্যাচও ধরেছেন। সহবাগ ট্যুইট করে এ বিষয়ে জানিয়েছেন, তেওটিয়া যা ইচ্ছে তা-ই করতে পারে। ওর এখন সময় চলছে, এক্ষেত্রে করোনা আবহে ভ্যাক্সিন তৈরির সুযোগ পেলে তা-ও বোধহয় তৈরি করে ফেলবে।

