বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মগ্রহণ করেছিলেন। ১৯০৫ সালের ৪ আগস্ট তাঁর জন্ম। প্রখ্যাত বেতারশিল্পী ছিলেন তিনি। তাঁর কণ্ঠে “মহিষাসুরমর্দিনী” আজও সমান জনপ্রিয় হয়ে রয়েছে। মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আবৃত্তিকার ও নাট্যকার হিসাবেও এই বিশিষ্ট মানুষটির জনপ্রিয়তা ছিল। বাংলায় প্রথম ফুটবল খেলার ধারাবিবরণী তিনিই দিয়েছিলেন। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

