ডা: রাধাগোবিন্দ করের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডা: রাধাগোবিন্দ করের জন্মদিবস। ১৮৫২ সালের ২৩ আগস্ট তাঁর জন্ম। হাওড়া জেলার সাঁতরাগাছিতে জন্মেছিলেন তিনি। তাঁর পিতা দুর্গাদাস করও ছিলেন চিকিৎসক। কলকাতা থেকে ডাক্তারি পাশ করে তিনি ইউরোপে গিয়েছিলেন। দেশে ফেরার পর তিনি কর মাইকেল কলেজ নামে প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সেটি তাঁর নামে নামাঙ্কিত হয়ে আর জি কর মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল নামে পরিচিত হয়েছে। তাঁর লেখা একাধিক বইও রয়েছে। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

