Blood Donation-3Health Others 

সঙ্কট মোকাবিলায় রক্ত সংগ্রহের ভ্রাম্যমাণ ব্যবস্থা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার করোনাজনিত পরিস্থিতিতে সঙ্কট মোকাবিলায় রক্ত সংগ্রহের ভ্রাম্যমাণ ব্যবস্থা কলকাতা ছাড়াও আশেপাশের এলাকা এবং জেলাগুলিতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। সূত্রের খবর, এরজন্য রক্ত সংগ্রহে পরিকাঠামো-সহ তৈরি হয়েছে ১০টি বাস। জানা গিয়েছে, প্রথম বাসটি কাজ শুরু করে পূর্বেই। আবার দ্বিতীয় বাসে রক্ত নেওয়ার সূচনা হয় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক ও চিত্র-সাংবাদিকদের রক্ত দেওয়ার কর্মসূচির মাধ্যমে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে জানান, প্রতিটা বাসকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে তৈরি করতে ৫৫ লক্ষ টাকা করে খরচ হয়েছে।

Related posts

Leave a Comment