Pandua blood donationHealth Others 

পান্ডুয়ার প্রীতি সংঘ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: ইংরেজি নববর্ষের প্রথম দিনে হুগলি জেলার পান্ডুয়ার দিঘীর উত্তর পাড়ের প্রীতি সংঘ ও লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার যৌথ উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সূত্রের খবর, হারু র রক্তে বেঁচেছে হিরু, রহিম দিয়েছে রামকে, সামান্য দান, অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণ কে…এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের রক্তদান শিবিরে ৫০ জন রক্ত দাতা রক্তদান করেন। সূত্রের আরও খবর, এদিনের শিবিরের উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সৈয়দ রহিম নবি। পাশাপাশি উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, সমিতির কর্মদক্ষ অসিত চ্যাটার্জী, শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ বহু বিশিষ্ট জনেরা।

Related posts

Leave a Comment