bookfairEducation Entertainment Others 

মেলার মাঝে বইমেলা

দেশে-বিদেশে বইয়ের সম্ভার দেখা যায় বইমেলাতে। চলছে কলকাতা বইমেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কোথাও বইমেলা সমাপ্ত হয়েছে,কোথাও শুরু হয়েছে। বইমেলাকে কেন্দ্র করে উৎসাহী মানুষের ভিড় বাড়ে। বইপ্রেমীরা জড়ো হন। বইয়ের পাঠক-পাঠিকাদের চাহিদা মেটানোর জন্য আয়োজন হয় বইমেলার। মূলত শীতের মরশুমে অন্যান্য মেলার মাঝে বইমেলা অন্য মাত্রা পেয়ে থাকে। পল্লী কবি জসীমউদ্দিন বই সম্পর্কে একটি মন্তব্য করেছেন-“বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক।”
আবার সাহিত্যিক প্রমথ চৌধুরী বলেছেন, “বই মানুষের মনের মাঝে আপন ভুবন সৃষ্টি করে।” সৈয়দ মুজতবা আলী বই নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন,”বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না।” আবার আব্দুল হালিম বলেছেন,”বই লেখা সহজ,বই পড়া সহজ বই বিক্রি করা আরো সহজ কিন্তু বই এর বিষয়বস্তু অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা খুবই কঠিন।” অন্যদিকে বই নিয়ে টলস্টয় একটি উক্তি করেছেন, “জীবনে তিনটি জিনিসের প্রয়োজন বই,বই এবং বই।” হেনরী ওয়ার্ড বাশীর বই নিয়ে একটি মন্তব্য খুবই প্রাসঙ্গিক। তিনি বলেছেন,”বই হলো ভালো সঙ্গী,এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কিছু করতে বাধ্য করে না।” বই নিয়ে নানা মানুষের বিভিন্ন মন্তব্য আমাদের শিক্ষা দিয়ে থাকে।

নেপোলিয়ন যেমন বলেছেন, “অন্তত কয়েক হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।” দার্শনিক থেরো মন্তব্য করেছেন, “ভালো বই প্রথমে পড়ে ফেল,পরে আর পড়ার সময় হবে না।”
.ফ্রান্সিস বেকনের উক্তি, “যখন বক্তারা নিশ্চুপ হয়ে যায় তখন বই সোজাসাপ্টা কথা বলে।” টমাস কার্লাইলের মন্তব্য,”বইয়ের মধ্যেই পাওয়া যায় সম্পূর্ণ অতীতের প্রতিচিত্র।” দেশে ও বিদেশের বহু প্রখ্যাত মানুষ বই নিয়ে কতো মন্তব্য করেছেন, তার খতিয়ান তুলে ধরা অসম্ভব একটি কাজ। তবে বই শুধু শিক্ষাদানের মাধ্যম নয় বিনোদনেরও খোরাক জোগায়। বইয়ের জন্যই বইমেলা। সার্থক হোক সব বইমেলা।

Related posts

Leave a Comment