ব্রহ্মস ক্ষেপণাস্ত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে কোনও যান্ত্রিক ত্রুটি নেই বলে ফিলিপিন্সকে আশ্বস্ত করেছে। এক্ষেত্রে জানা যায়, রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি ওই ক্ষেপণাস্ত্রটি কেনার জন্য প্রায় সাড়ে ৩৭ কোটি ডলারের চুক্তি করেছিল ফিলিপিন্স। উল্লেখ্য, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা চলে। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে ফিলিপিন্সের সঙ্গে ভারতের কথা হয়েছে বলে জানা যায়।

