Bratya basuBreaking News Education Others 

শিক্ষকদের উদ্দেশে ব্রাত্যের বার্তা

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সরকার কোনও কড়া মনোভাব গ্রহণ করবে না শিক্ষকদের ক্ষেত্রে। শিক্ষামন্ত্রী জানালেন,আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যোগ্য অযোগ্য সুপ্রিমকোর্ট বলে দিয়েছে। কারও মাইনের ক্ষেত্রে কোনও সমস্যা যখন নেই, তখন এই আন্দোলনের যৌক্তিকতা কি আছে? শিক্ষামন্ত্রী আরও জানালেন, শিক্ষকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অযোগ্যদের টার্মিনেট করার বিষয়টা আইনি পর্যায়ে রয়েছে। সেটা আমরা খতিয়ে দেখছি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবনের সামনে বিক্ষোভরত। এই অবস্থার মধ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, প্রয়োজনে আমি তাদের সাথে আবার মিটিং করব, কিন্তু এই আন্দোলন এক্ষুনি তাদের প্রত্যাহার করা উচিত। লিস্ট প্রকাশ করার ক্ষেত্রে কনটেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা থাকছে বলেও জানালেন তিনি।
শিক্ষকরা কাজে যাচ্ছেন না। তারা কাজে গেলেই সমস্যা নেই। এসএসসি-র কোনও তালিকা প্রকাশ হচ্ছে না বলেও স্পষ্ট জানালেন ব্রাত্য বসু।
উল্লেখ্য,যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ধরনায় চাকরিহারা শিক্ষকরা। সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী। তাঁর বার্তা ছিল,এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আইনি পথেই যা করার করা হবে। আমরা আইনি পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা গিয়ে আপনাদের কাজ করুন। শিক্ষামন্ত্রীর আরও মন্তব্য, আমরা রিভিউ পিটিশন করছি। তাই এমন কোনও কিছু করা উচিত নয়, যাতে আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয় কিংবা আপনাদের বা আমাদের আদালত অবমাননা না হয়, তা আপনাদের বজায় রাখতে অনুরোধ করছি।

Related posts

Leave a Comment