প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক টেলরের অবসর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক ব্রেন্ডান টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল। এরপর জিম্বাবোয়ের হয়ে ২০৪টি একদিনের ম্যাচে টেলর ৬৬৭৭ রান করেছেন। ৩৪ বছর বয়সি টেলর মন্তব্য করেছেন, এবার স্ত্রী ও ৪ সন্তানের সঙ্গে অনেক সময় কাটাতে পারব। ক্রিকেট আমাকে বিনয়ী হওয়ার শিক্ষা দিয়েছে। লড়াই করার শক্তি দিয়েছে। জিম্বাবোয়ের অন্যতম সফল ক্রিকেটার ছিলেন তিনি। ক্রিকেট ছেড়ে যেতে খারাপ লাগছে বলেও প্রতিক্রিয়া দিয়েছেন।

