ভারতের দুঃসময়ে মানবিক ব্রেট লি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ জোরে বোলারদের মধ্যে তিনি অন্যতম। বিদ্যুৎ গতির এই বোলার অনেক ব্যাটসম্যানদের নাকাল করেছিল। মনের দিক থেকে তিনি অনেক নরম মনের মানুষ। ভারতের সঙ্গে তাঁর যোগাযোগ এখনও অটুট । আশা ভোঁসলের সঙ্গে মিউজিক অ্যালবাম করেছেন তিনি। গিটার বাজিয়ে গানও করেছেন। আবার ভারতীয় সিনেমায় হিরোও হয়েছেন। ভারতের এই দুঃসময়ে মুখ বুজে থাকতে নারাজ ব্রেট লি।
করোনা বিপর্যস্ত ভারতকে এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। বিভিন্ন হাসপাতালে উপচে পড়া রোগীদের ভিড়। অক্সিজেনের অভাবে বাড়ছে মৃত্যুসংখ্যাও। এই সব দৃশ্য দেখে দুঃখ প্রকাশ করেছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার প্রধানমন্ত্রীর তহবিলে দিচ্ছেন ১ বিটিসি বা বিটকয়েন। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
এ বিষয়ে লি-র মন্তব্য,”ভারতীয়দের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ। আমার কাছে ভারত সেকেন্ড হোম। তাই করোনা ত্রাণে পিএম কেয়ার্স ফান্ডে এই সামান্য অর্থ দিলাম। খেলোয়াড়ি জীবনে তো বটেই, এমনকী অবসরের পরও আমি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা পেয়েছি। সঙ্কটকালে ওই দেশের মানুষের পাশে থাকা আমার কর্তব্য।” এ বিষয়ে তাঁর আরও মন্তব্য, “যে সব স্বাস্থ্যকর্মীরা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ জানাচ্ছি। ভারতীয়দের কাছে আবেদন, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরবেন না। মাস্ক ও স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন।”
মতামত সহ লাইক ও শেয়ার করুন।

