হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী,এমনটাই জানা গিয়েছে ৷ এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সূত্রের খবর,প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হতে না চাওয়ায় তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করছিলেন চিকিৎসকরা ৷ গতকাল রাতে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় ৮৫-র নিচে ৷ তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ উল্লেখ্য,বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি-র সমস্যা রয়েছে৷ করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। জানা গিয়েছে,আপাতত তাঁকে আগামী সাত দিন আইসোলেশনে থাকতে হবে। আপাতত মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

