পণ্যের গুণগত মানের শর্ত বেঁধে দিল কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কিছু শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আমদানি কমাতে এবং দেশে খারাপ মানের পণ্য উৎপাদন রোখার জন্য চামড়ার জুতো-সহ বেশ কিছু পণ্যের গুণগত মানের শর্ত বেঁধে দিল কেন্দ্র। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এই ব্যবস্থার জন্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ছাড়পত্র গ্রহণ করতে হবে সংস্থাগুলিকে।

