আইসিসি মাস সেরা ক্রিকেটার বাটলার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইসিসি নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন জশ বাটলার। ইংল্যান্ডের এই ক্রিকেটার অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন এই ক্রিকেটার। তিনি মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। অন্যদিকে মহিলা ক্রিকেটারের মধ্যে মাস সেরা হয়েছেন পাকিস্তানের সিদ্রা আমিন। (ছবি: সংগৃহীত)

