তাইল্যান্ড ওপেনে খেতাব জয়ী মারিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অলিম্পিক্স চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন তাইল্যান্ড ওপেনে মহিলাদের সিঙ্গলসে খেতাব জয়ী হলেন। সূত্রের খবর, শীর্ষবাছাই তাই জু ইং-কে তিনি পরাজিত করেছেন ২১-৯ ও ২১-১৬ ফলাফলে। উল্লেখ করা যায়, জেতার পর উল্লাসে মাতলেন মারিন। এ বিষয়ে তাঁর মন্তব্য, প্রথম থেকেই তাই জু-কে বুঝিয়ে দিতে চেয়েছিলাম আমি ম্যাচটা জিততে চাই। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে সেরা হলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। হংকং-এর অ্যাঙ্গাস লং-এর বিরুদ্ধে জয়ী হয়েছেন তিনি। এক্ষেত্রে ফলাফল ২১-১৪ ও ২১-১৪। জয়ের পর তাঁর প্রতিক্রিয়া, অনেকদিন পর প্রতিযোগিতায় খেলতে নেমে ট্রফি জিতলাম। তাই আরও বেশি খুশি।

