মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় উস্থিতে শুরু অরণ্য সপ্তাহ, বনমহোৎসবে এক হাজার চারা বিতরণ!
উস্থি, দক্ষিণ চব্বিশ পরগণা: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পাঠের মাধ্যমে আজ সোমবার, ১৫ জুলাই, ২০২৪ দক্ষিণ চব্বিশ পরগণার উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অরণ্য সপ্তাহ’ উদযাপিত হল। বনমহোৎসব উপলক্ষ্যে এই অনুষ্ঠানে উস্থি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং উস্থি কে. সি. পি. এম. ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের মধ্যে এক হাজারেরও বেশি চারাগাছ…
