new record and unadkat Breaking News Others Sports 

রঞ্জি ক্রিকেটে নয়া ইতিহাস উনাদকাটের

রঞ্জি ক্রিকেটে নতুন ইতিহাস জয়দেব উনাদকাটের। রঞ্জি ট্রফিতে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন সৌরাষ্ট্রের পেসার। প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন তিনি। উল্লেখ করা যায়, ১২ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে ফিরেছিলেন বাঁ হাতি এই পেসার। এবার রঞ্জি ক্রিকেটে ইতিহাস গড়লেন উনাদকাট। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচ শুরু। প্রথম ওভারে পরপর দিল্লির টপ অর্ডারের ৩ জন ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। মাত্র ৫ বলের মধ্যে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন।

Read More
nadal loses Breaking News Sports 

পরাজিত নাদাল

চলতি ইউনাইটেড কাপে টানা দ্বিতীয় ম্যাচ ম্যাচে পরাজিত হলেন রাফায়েল নাদাল। ইউনাইটেড কাপে নাদাল পরাজিত হলেন অস্ট্রেলিয়ার আলেক্স ডি মুনিয়ের কাছে। এই ম্যাচের ফলাফল ৩-৬,৬-১ ও ৭-৫।

Read More
moti nondi memories Others Sports 

মতি নন্দী-র প্রয়াণ দিবস

বিশিষ্ট লেখক-সাংবাদিক মতি নন্দী আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ২০১০ সালের ৩ জানুয়ারি তিনি প্রয়াত হন। তাঁর সাহিত্য-কীর্তি আজও পাঠককে নাড়া দেয়। ১৯৫৭ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্যে ডুবে ছিলেন। “কোনি”,”সাদা খাম” তাঁর উল্লেখযোগ্য লেখা। স্বীকৃতি-স্বরূপ তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার ও একাডেমি পুরস্কার।

Read More
news and 2022 Others Politics Sports World 

বিদায় ২০২২ : একনজরে গুরুত্বপূর্ণ খবর

ফিরে দেখা ২০২২। চলে গেল একটি বছর।
স্বাগত ২০২৩। ইংরেজি নববর্ষের সূচনা। একনজরে গুরুত্বপূর্ণ খবর দেখে নেওয়া যাক।

Read More
pele and memories Breaking News Others Sports World 

বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন : প্রয়াত সম্রাট পেলে

বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন। প্রয়াত হলেন সম্রাট পেলে। আরান্তেস ডো নাসিমেন্তো পেলে ব্রাজিলিয়ান লিগে মাত্র ১৬ বছর বয়সে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। বহু রেকর্ড গড়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল সর্বাধিক ৫৪১ টি গোল ৷ ১২৯৭টি গোল করেছিলেন পেলে। ব্রাজিলে তাঁর জন্ম। ফুটবলের কৃতিত্বের জন্য তাঁকে জাতীয় নায়ক বিবেচনা করা হয়। এক মরশুমে সর্বাধিক ৭৭ টি গোল করে নজির গড়েছেন পেলে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ব্রাজিলের রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি।

Read More
mashrafe mortaza Breaking News Others Sports 

বাংলাদেশের নতুন দায়িত্বে মোতুর্জা

বাংলাদেশের নতুন দায়িত্ব পেলেন মাশরাফি মোতুর্জা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি আওয়ামি লিগের যুব ও ক্রীড়া সচিব হয়েছেন। ক্রীড়া জগতের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি সক্রিয় রয়েছেন।

Read More
tony greig and memories Others Sports 

টনি গ্রেগের প্রয়াণ দিবস

২০১২ সালের ২৯ ডিসেম্বর। আজকের দিনটিতে টনি গ্রেগ প্রয়াত হয়েছিলেন। ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে ৫৮ টি টেস্ট খেলেছেন তিনি। তাঁর রানসংখ্যা ৩৫৯৯। একদিনের ম্যাচ খেলেছেন ২২টি। মোট রান ২৬৯। ইংল্যান্ড দলের অধিনায়কত্বও করেছেন। পরবর্তী সময়ে তিনি ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

Read More
brazil-arjentina match Breaking News Others Sports World 

নতুন বছরে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি

কাতার বিশ্বকাপ-২০২২ সমাপ্ত। ফাইনালে বিশ্বফুটবলের মহারণ দেখেছে গোটা বিশ্ব। ফ্রান্স আর্জেন্টিনা মুখোমুখি। শেষ পর্যন্ত ট্রাইব্রেকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচের ফলাফল:আর্জেন্টিনা ৩ (৪) ফ্রান্স ৩ (২)। এবার বিশ্বকাপ শেষ হওয়ার একমাসের মধ্যেই মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়নি। ফুটবল অনুরাগীরা আশা করেছিলেন সেমিফাইনালে দুই প্রতিপক্ষ দেশের সাক্ষাৎ হবে। মেসি-নেইমারদের পরস্পর মুখোমুখি হতে দেখা যায়নি।

Read More
archers and asia cup Breaking News Others Sports 

এশিয়া কাপ তিরন্দাজিতে ভারতের সাফল্য

তিরন্দাজিতে ৫ সোনা ভারতের। শারজায় আয়োজিত চলতি এশিয়া কাপ তিরন্দাজিতে সব মিলিয়ে ৯টি পদক জিতেছে প্রতিযোগীরা। যার মধ্যে ৫টি সোনা,৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ। পুরুষদের জুনিয়র রিকার্ব দল জয়ী হয়েছে সোনা।

Read More