সিবিএসই-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা। এক্ষেত্রে জানানো হয়েছে, পরীক্ষার সূচি বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় সিমেস্টারের প্রশ্নের ধাঁচ বোর্ডের ওয়েবসাইটের নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, করোনা আবহজনিত পরিস্থিতিতে এবারে সিবিএসই বোর্ডের পরীক্ষা দুটি সিমেস্টারে ভাগ করা হয়েছে। উল্লেখ করা যায়, গত নভেম্বর-ডিসেম্বর মাসে প্রথম সিমেস্টারের পরীক্ষা হয়েছে। ওই পরীক্ষার ফল শীঘ্রই বের হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে।

