CBSE-1Education Others 

সিবিএসই বোর্ডের নম্বর মডারেশনের পোর্টাল চালু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই বোর্ড একাদশ ও দ্বাদশ শ্রেণির নম্বর মডারেশনের পোর্টাল চালু করেছে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই দ্বাদশের ফল প্রকাশিত হবে। এক্ষেত্রে ২২ জুলাইয়ের মধ্যেই মডারেশন শেষ করার জন্য স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে বোর্ড। এ বিষয়ে আরও জানানো হয়েছে, কী পদ্ধতিতে নম্বর মডারেশন করতে হবে তা-ও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ করা যায়, এর মাধ্যমে কোনও স্কুলের গত ৩ বছরের বোর্ড পরীক্ষার ফলের ভিত্তিতে এবারের পড়ুয়াদের নম্বর বিভাজন হবে। এক্ষেত্রে বলা হয়েছে, গত ৩ বছরে বোর্ডের পরীক্ষায় একটি স্কুলের যতজন পরীক্ষার্থী ৯৫ বা তার বেশি নম্বর পেয়েছিল, এ বছর সেই সংখ্যার থেকে বেশি পরীক্ষার্থী ওই নম্বর পেতে পারবে না।

Related posts

Leave a Comment