জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের মুনাফা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যাঙ্কের মুনাফা। সূত্রের খবর, অনুৎপাদক সম্পদ উল্লেখযোগ্য হারে কমার হাত ধরে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মুনাফার মুখ দেখেছে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। উল্লেখ করা যায়, সেন্ট্রাল ব্যাঙ্কের নিট মুনাফা ২০ শতাংশ বেড়ে হয়েছে ১৬১ কোটি টাকা। ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৯৭.৭৪ শতাংশ বেড়ে ৫২৬ কোটি টাকা হয়েছে। সূত্রের আরও খবর, গত বছর এই সময় লোকসান করার পর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের এবার মুনাফা হয়েছে ১৪৮ কোটি টাকা। অন্যদিকে ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৫১৭ কোটি টাকা।

