১৫৬৫ আসনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনিং এর জন্য ১৫৬৫ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড। ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক-সহ মোট ১১টি ট্রেডে ট্রেনিং হবে। ট্রেনিং শেষ সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের কোনও প্রতিষ্ঠানে চাকরির সম্ভাবনা নেই।
ট্রেড অনুযায়ী আসন:– ফিটার: ৪২৫, ওয়েল্ডার: ৮০, ইলেক্ট্রিশিয়ান: ৬৩০, মেকানিক (আর অ্যান্ড এম এইচ ভি): ১৭৫, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট(কোপা): ৫০, ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স: ২৫, মেশিনিস্ট: ৫০, টার্নার: ৫০, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (এমএলটি) (রেডিওলজি): ১৫, এমএলটি (প্যাথোলজি): ১৫ এবং সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৫০।
শিক্ষাগত যোগ্যতা:- ফিটার: মাধ্যমিক/ সমতুল পাশ এবং ফিটার ট্রেডের আইটিআই পাশ। ওয়েল্ডার: মাধ্যমিক/ সমতুল পাশ এবং ওয়েল্ডার/ ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক) ট্রেডের আইটিআই পাশ। ইলেক্ট্রিশিয়ান: মাধ্যমিক/ সমতুল পাশ এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডের আইটিআই পাশ। মেকানিক (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অব হেভি ভেহিকল): মাধ্যমিক/ সমতুল পাশ এবং মেকানিক আর্থ মুভিং মেশিনারি/ মেকানিক মোটর ভেহিকল/ মেন্টেন্যান্স অ্যান্ড রিপেয়ার অব হেভি ভেহিকল/ ডিজেল মেকানিক/ মেকানিক মাইনিং মেশিনারি/ মেকানিক অটোমোবাইল বা ইলেক্ট্রনিক্স -এর একটি ট্রেডের আইটিআই পাশ। র: মাধ্যমিক/ সমতুল পাশ এবং ফিটার ট্রেডের আইটিআই পাশ। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): মাধ্যমিক/ সমতুল পাশ এবং কোপা ট্রেডের আইটিআই পাশ। আই সি টি এস এম: মাধ্যমিক/ সমতুল পাশ এবং আইটি/ আইটিইএস/ আইসিটিএসএম -এর একটি ট্রেডের আইটিআই পাশ। র: মাধ্যমিক/ সমতুল পাশ এবং ফিটার ট্রেডের আইটিআই পাশ। মেশিনিস্ট: মাধ্যমিক/ সমতুল পাশ এবং এমএলটি (রেডিওলজি) ট্রেডের আইটিআই পাশ। র: মাধ্যমিক/ সমতুল পাশ এবং এমএলটি (প্যাথোলজি) ট্রেডের আইটিআই পাশ। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক/ সমতুল পাশ এবং সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের আইটিআই পাশ। এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে আইটিআই পাশ করে থাকতে হবে। আগে কোনও অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে বা এখন নিচ্ছেন এমন হলে আবেদন করা যাবে না।
ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা। ৫-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
দরখাস্ত রেজিস্ট্রশন করবেন http://apprenticeshipindia.org ওয়েবসাইটের রেজিস্টার ট্যাবে ক্লিক করে। রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রশন আইডি পাবেন ই-মেলে। অনলাইন রেজিস্ট্রেশনের পর ৫ অক্টোবরের আগে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি ট্যাব সেকশনে গিয়ে নীচে বলা এক বা একাধিক এস্টাব্লিশমেন্ট সিলেক্ট করে নিজের পছন্দের ট্রেডে ট্রেনিং জন্য আবেদন করবেন। এস্টাব্লিশমেন্টগুলি হল- 1) CCL, Agada Area, 2) Rajrappa Area, 3) CCL, KUJU, 4) Office of the General Manager, Hazaribagh Area, CCL, Charhi, 5) Kathara Area (CCL), 6) B&K Area, CCL, 7) Dhori Area CCL, 8) Central Repair Shop, Barkakana, 9) Barka-Sayal Area CCL, 10) Northkarnpura Area, Central Coalfields Limited, 11) CCL HQ Ranchi, 12) Piparwar Area CCL.
আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট:- http://www.centralcoalfields.in/indsk/ntcs.php বিজ্ঞপ্তি নং CCL/Apprentice Trg/Notification/20-21/329.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

