লিঙ্গসাম্য প্রচারে একদিনের রাষ্ট্রদূত অষ্টাদশী চৈতন্যা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অষ্টাদশী চৈতন্যা ভেঙ্কটেশ্বরন। সূত্রের খবর, আন্তর্জাতিক কন্যা দিবসে একদিনের জন্য দেশের ব্রিটিশ হাইকমিশনারের ভূমিকায় পাওয়া গেল তরুণী এই দিল্লিবাসিনীকে। লিঙ্গসাম্য প্রতিষ্ঠার লড়াইয়ে ভারত ও ব্রিটেনের পারস্পরিক সহযোগিতা ও দায়বদ্ধতার স্মারক এই বিষয়টি প্রতীকী। দক্ষ চৈতন্যাকে দেখা গেল এদিন। সূত্রের আরও খবর, লিঙ্গ বৈষম্য দূর করতে প্রতিযোগিতায় জয়ী হাইকমিশনার হলেন চৈতন্যা ভেঙ্কটেশ্বরন। এক্ষেত্রে জানা গিয়েছে, করোনাকালে লিঙ্গসাম্যের বাধা ও সম্ভাবনা নিয়ে ভিডিও বানাতে হয় ওই কন্যাকে। একদিনের দায়িত্বভার কাঁধে নেওয়ার পর চৈতন্যা লিঙ্গসাম্য নিয়ে সংবাদমাধ্যম ও তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। অন্যদিকে এ দেশের কৃতী মহিলাদের বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের একটি রিপোর্টও প্রকাশিত হয়। অর্থনীতিতে আগ্রহী মার্কিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া চৈতন্যা প্রান্তিকজনের অধিকার নিয়েও সক্রিয় থেকেছেন।

