১৪২ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৪২ ট্রেনিং স্লটে ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ফিটার (স্লট ১৩), ওয়েল্ডার (স্লট ৯), ইলেক্ট্রিশিয়ান (স্লট ৯), মেকানিক মোটর ভেহিকল (স্লট ৯), মেশিনিস্ট (স্লট ৫), টার্নার (স্লট ৫), মেকানিক (আর অ্যান্ড এয়ার কন্ডিশন) (স্লট ২), ইনস্ট্রুমেন্ট মেকানিক (স্লট ২), ড্রাফটসম্যান-সি (স্লট ৪), ড্রাফটসম্যান- এম (স্লট ২), কোপা (স্লট ৩), ফুড প্রোডাকশন (জেন) (স্লট ২), ল্যাবরেটির অপারেটর (সিপি) (স্লট ১০), অ্যাটেন্ড্যান্ট অপারেটর (সিপি) (স্লট ১০), অ্যাকাউন্ট্যান্ট (স্লট ২), ব্যাক অফিস অ্যাপ্রেন্টিস (স্লট ১৭), এক্সিকিউটিভ (এইচ আর) (স্লট ৮), এক্সিকিউটিভ (সি এস) (স্লট ৯), এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ) (স্লট ৪), অফিস অ্যাসিস্ট্যান্ট (স্কিল সার্টিফিকেট হোল্ডার) (স্লট ৩), ওয়্যারহাউজ এক্সি. ( রেক. অ্যান্ড ডেস.) (স্কিল সার্টিফিকেট হোল্ডার) (স্লট ২), স্টোরকিপার (ফ্রেশার) (স্লট ৫) এবং ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার) (স্লট ৫) – ট্রেডে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১-র অধীনে। (ফ্রেশার তাঁরাই, যাঁরা গ্র্যাজুয়েট নন এবং অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে আগে কোনও রকম অন-যব-ট্রেনিং বা প্র্যাক্টিক্যাল ট্রেনিং নেননি।)
শিক্ষাগত যোগ্যতা:- ফিটার থেকে ফুড প্রোডাকশন (জেন.) ট্রেডের প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই কোর্স পাশ হতে হবে। ল্যাবরেটির অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট) এবং অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডের প্রার্থীদের ফিজিক্স, কেমিস্ট্র ও ম্যাথমেটিক্স/ বায়োলজি নিয়ে বি এসসি পাশ হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট ট্রেডের প্রার্থীদের বি কম পাশ হতে হবে। ব্যাক অফিস অ্যাপ্রেন্টিস ট্রেডের ক্ষেত্রে যে কোনও শাখার (নন-ইঞ্জিনিয়ারিং) গ্র্যাজুয়েট হতে হবে। এক্সিকিউটিভ (মার্কেটিং) -এর ক্ষেত্রে এমবিএ (মার্কেটিং)/ মার্কেটিং ম্যানেজমেন্টে ২ বছরের পুরো সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হতে হবে। এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স) -এর ক্ষেত্রে এমবিএ (এইচ আর)/ এমএসডব্লু/ পার্সোনাল ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন -এর ২ বছরের পুরো সময়ের কোর্স পাশ হতে হবে। এক্সিকিউটিভ (কম্পিউটার সায়েন্স) -এর ক্ষেত্রে ৩ বছরের পুরো সময়ের এমসিএ কোর্স পাশ হতে হবে। এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ) -এর ক্ষেত্রে সিএ/ আইসিডব্লুএ/ এমএফসি/ এমবিএ (এফ অযান্ড এ)/ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট (স্কিল সার্টিফিকেট হোল্ডার) -এর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং সঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্টের স্কিল সার্টিফিকেট থাকতে হবে। ওয়্যারহাউজ এক্সিকিউটি (রিসিপ্টস অ্যান্ড ডেসপ্যাচ) -এর ক্ষেত্রে উট্টমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং সঙ্গে ওয়্যারহাউজ এক্সিকিউটিভ (রিসিপ্টস অ্যান্ড ডেসপ্যাচ বা সংশ্লিষ্ট) স্কিল সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া স্টোরকিপার ও ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে।
১-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যাতাও অর্জন করে থাকা চাই ওই তারিখের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০, তফশিলি প্রতিবন্ধীরা ১৫, ওবিসি প্রতিবন্ধীরা ১৩ বছর বয়সের ছাড় পাবেন।
ওপরে বলা – ফিটার থেকে ফুড প্রোডাকশন (জেন.) এই ১২টি ট্রেডের ক্ষেত্রে স্টাইপেন্ড মাসে ৮,০৫০ টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট) থেকে এক্সিকিউটিভ (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) এই ৮টি ট্রেড্রের ক্ষেত্রে স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ওয়্যারহাউজ এক্সিকিউটিভ ট্রেডের ক্ষেত্রে স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা। আর স্টোর কিপার ও ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডের ক্ষেত্রে ৩ মাসের বেসিক ট্রেনিংয়ের সময় মাসে ৩,৫০০ টাকা এবং ১২ মাসের অন-যব-ট্রেনিংয়ের সময় মাসে ৭,০০০ টাকা। কেবল স্টোর কিপার ও ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১৫ মাস। বাকি সব ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১২ মাস।
প্রার্থিবাছাই হবে আইটিআই ট্রেড/ ডিগ্রির নম্বরের ভিত্তিতে। একাধিক প্রার্থীর একই নম্বর থাকলে সেক্ষেত্রে মাধ্যমিক/ সমতুলের নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে।
দরখাস্ত করতে হবে অনলাইনে www.cpcl.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ নভেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। পরবর্তী সময়ে যাবতীয় যোগাযোগ হবে ই-মেলের মাধ্যমে। এছাড়া প্রার্থীর প্যান কার্ড, আধার কার্ড এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা চাই। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং CPCL/TA/2020-21.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

