ক্রিশ্চিয়ান এরিকসেনের সফল অস্ত্রোপচার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্রিশ্চিয়ান এরিকসেনের সফল অস্ত্রোপচার। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ করা যায়, গত সপ্তাহে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠে চোট পান। এরপর সংজ্ঞা হারিয়েছিলেন ইন্টার মিলান তারকা। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সূত্রের খবর, হৃদযন্ত্রের ক্রিয়া সচল রাখার জন্য ব্যাটারিচালিত একটি বিশেষ যন্ত্র স্থাপন করা হয় এরিকসেনের শরীরে। এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

