cinema hall and openBreaking News Entertainment Others 

বিধি-নিষেধ মেনে রাজ্যে খুলছে সিনেমা হল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৩১ জুলাই থেকে রাজ্যে খুলে যাচ্ছে সিনেমা হল। তবে পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না। ৫০ শতাংশ আসনে ছাড় থাকছে। উল্লেখ করা যায়,রাজ্যে করোনা আবহে বন্ধ ছিল রাজ্যের সিনেমা হলগুলি ৷ নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, সিনেমা হল দীর্ঘকাল বন্ধ থাকার জেরে এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে ৷ এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দুর্দশাও বেড়েছে ৷ সিনেমা হল বন্ধ থাকার কারণে ছবি মুক্তিও পাচ্ছে না। এক্ষেত্রে তাঁদের বক্তব্য,সিনেমা হল খোলার অনুমতি পেলে পরিস্থিতির সামান্য হলেও উন্নতি হবে। ওই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যে আসা ভ্যাকসিন বেশি যাবে বস্তি অঞ্চল ও গ্রামীণ এলাকায়। স্বাস্থ্য দফতরকে এমন নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে।

রাজ্যে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু ৷ বিধি-নিষেধের এই নতুন নির্দেশিকায় তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। লোকাল ট্রেন পরিষেবার কথা এবারও উল্লেখ নেই । স্টাফ স্পেশাল ট্রেন চলবে। সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়া হয়েছে। কেবল রুদ্ধদ্বার অনুষ্ঠানে ৫০শতাংশ উপস্থিতি থাকবে।

Related posts

Leave a Comment