জিম্বাবোয়ে সফরে কোচ ভিভিএস লক্ষ্মণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ হয়ে যাবেন ভি ভি এস লক্ষ্মণ। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান আয়ারল্যান্ড সফরেও কোচ হিসেবে গিয়েছিলেন। এ বিষয়ে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ওয়ান-ডে দলের সঙ্গে ভি ভি এস লক্ষ্মণকে পাঠানো হচ্ছে। টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকবেন হেড কোচ দ্রাবিড়।

