নিউটাউনে কফি হাউস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কফি হাউস ঘিরে ব্যস্ততা। নিউটাউনের অ্যাকশন এরিয়া (২)-এ দুটি বিশ্ববিদ্যালয়ের কাছে উদ্বোধন কফি হাউসের। সূত্রের খবর, কলকাতার কফি হাউসকে ভাবনায় রেখে নিউটাউনের বাসিন্দাদের জন্য এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হিডকো সূত্রের খবর, কফি ও অন্য খাবারের পাশাপাশি পত্র-পত্রিকা ও বিভিন্ন বইয়ের সম্ভার রাখারও পরিকল্পনা নেওয়া হয়েছে।

