কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষাবর্ষ নিয়ে নতুন নির্দেশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ আগামী ১ অক্টোবরের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, ফল প্রকাশে দেরি হলে ১৮ অক্টোবর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করা যাবে। আবার ২০২১-২২ সালের শিক্ষাবর্ষ শেষ হবে ৩১ জুলাই। উল্লেখ করা যায়, আগামী ১ আগস্ট থেকে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে এবারের শিক্ষাবর্ষে ১০ মাস সময় পাবে পড়ুয়ারা।

