বরাহনগরে নৈশ- কমিউনিটি কিচেন “কল্পতরু”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বরাহনগরে কল্পতরু। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গত ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে নৈশ- কমিউনিটি কিচেন “কল্পতরু”। লকডাউনের ফলে রোজগার হারানো অসহায় প্রায় ৬০০ মানুষের মুখে ১০ দিন ধরে নৈশ আহার তুলে দেওয়া হচ্ছে। এই কিচেনের আয়োজক সাধারণ সম্পাদক উত্তর বরাহনগর তৃণমূল যুব কংগ্রেসের রবিন বিশ্বাস ও ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌর মালাকার। জানা গিয়েছে, এই প্রকল্পের সহযোগিতা ও ব্যবস্থাপনায় রয়েছেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী তাপস রায় ও বরাহনগর পুরসভার পুর পরিষদ দিলীপ নারায়ণ বসু।

