bihar and tejasyiOthers Politics 

বিহারে পরিবর্তন আসছে: আত্মবিশ্বাসী বার্তা আরজেডি নেতা তেজস্বীর

মার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিহারে এবার পরিবর্তন আসছে। বিহারে তৃতীয় দফার ভোট পর্ব আজ। শেষ ও তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ আগামী ১০ নভেম্বর ফল ঘোষণা হবে ৷ পরিবর্তন অপেক্ষা করছে বিহারে,এমনই মন্তব্য রাজনৈতিক মহলে। তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পর আত্মবিশ্বাসী বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷

অন্যদিকে এলজেপি নেতা চিরাগ পাসোয়ানও দাবি করেছেন বিহারে বিধানসভা নির্বাচনে এবার বদল আসবে। মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরতে পারছেন না নীতীশ কুমার ৷ বিহারে শেষ দফার ভোট পর্ব শুরুর সকালে তেজস্বী যাদব ট্যুইটারে লিখেছেন “বিহারে গঙ্গা, গন্ডক এবং কোশিতে পরিবর্তনের স্রোত বইছে ৷ পরিবর্তনের ঢেউ জোরালো হচ্ছে ৷ বিহারের সোনালি ভবিষ্যৎ, সার্বিক উন্নয়ন ও শান্তির জন্য অবশ্যই ভোট দিন৷” আরজেডি তরুণ নেতা তেজস্বী যাদব দাবি করেছেন, তৃতীয় দফার ভোটেও তাঁরাই জয়ী হবেন ৷

সূত্রের খবর, শেষ দফায় বিহারে মোট ৭৮টি আসনে ভোট গ্রহণ চলছে৷ মোট ১২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। জানা গিয়েছে,রাজ্য বিধানসভার স্পিকার ছাড়াও মন্ত্রিসভার ১২জন সদস্যের ভাগ্য নির্ধারণ হবে। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন,তৃতীয় দফার ভোটে বড় ফ্যাক্টর হতে চলেছে আসাদউদ্দিন কোয়াসির এআইএমআইএম৷ কোশি-সীমাঞ্চল এলাকার মুসলিম প্রভাবিত এলাকায় বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছে। আসাদউদ্দিন এই এলাকায় শেষ দফায় ভোট প্রচারে অংশ গ্রহণ করেন।

পাশাপাশি এই অঞ্চলে পাপ্পু যাদবের জন অধিকার পার্টিরও আধিপত্য রয়েছে ৷ আরজেডিও নিজেদের প্রমাণ করতে মরিয়া ৷ দলের প্রধান ভরসা যাদব ভোট ব্যাঙ্ক৷ তবে শেষ বাজি কে মারে তা দেখার প্রত্যাশা বিহার জুড়ে। লালু প্রসাদের দুই পুত্র তেজপ্রতাপ ও তেজস্বী প্রচারে ঝড় তুলেছেন তা বলাই যায়।

Related posts

Leave a Comment