১৬ ঘন্টা ধরে করোনায় মৃতের দেহ পরে রইল মিষ্টির দোকানে
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনায় মৃতের দেহ পড়ে দোকানে। কাল রাতে উল্টোডাঙা গৌরীবাড়ি এলাকার এক মিষ্টির দোকানের মালিকের মত্যু হয়।মৃতের বয়স আনুমানিক ৫২ বছর। স্থানীয় সূত্রে খবর, গত সাতদিন ধরে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে কোভিড টেস্ট করার পরামর্শ দেয়। এরপর গত পরশু করোনা পরীক্ষা হয়, সেই রিপোর্ট আসার আগেই বুধবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর বুধবার বিকেলে কোনও সাড়াশব্দ না পাওয়ায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণ করেন।
দোকানেই মৃত্যু হয়েছিল বলেই অনুমান করা হচ্ছে। হাসপাতাল থেকে দেহ নিয়ে এসে আবার সেই দোকানেই রেখে দেওয়া হয়। তারপর থেকে দোকানেই পড়ে ছিল দেহ। আজ রিপোর্ট আসলে দেখা যায়, করোনা পজেটিভ। অবশেষে আজ সকাল ১১ টার পর ওই দোকান থেকে দেহ নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ওই মিষ্টির দোকান ও তৎসংলগ্ন এলাকা স্যনিটাইজড করা হয়।

