Cyclone-1Others 

বিপর্যয় মোকাবিলায় সাইক্লোন শেল্টার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয় বাড়ছে রাজ্যে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় ও অতি বৃষ্টির প্রভাবে দুর্ভোগ বাড়ছে। প্রায় প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ত্রাণ শিবিরে জায়গা করে দিতে হচ্ছে দুর্গত মানুষদের। এ বিষয়ে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে রাজ্যের দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ২৪টি সাইক্লোন শেল্টার তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ৩ তলার প্রত্যেকটি শেল্টারে প্রায় ৩ হাজার করে মানুষকে নিরাপদে রাখা সম্ভব হবে। এক্ষেত্রে আরও জানা যায়, গত ১০ বছরে ১৪৬টি সাইক্লোন শেল্টার ও প্রায় ৪০০টি ফ্লাড-শেল্টার তৈরি হয়েছে রাজ্যে।

Related posts

Leave a Comment