NabannoOthers 

মহার্ঘ ভাতা সংক্রান্ত আদেশনামা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্বেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত আদেশনামা বার করেছে অর্থ দফতর। এক্ষেত্রে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মী, স্কুল, কলেজ, শিক্ষক-শিক্ষিকা, পুর-পঞ্চায়েত কর্মী ও অধীনস্ত সংস্থার কর্মীরা নতুন বেতন ক্রমের মূল বেতনের ৩ শতাংশ ডিএ পাবেন। সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি থেকে নতুন ডিএ চালু হবে। এছাড়া এখনও পঞ্চম বেতন কমিশনের অধীনে যেসব কর্মী বেতন পাচ্ছেন, তাঁরা পুরনো মূল বেতনের উপর ১২৫ শতাংশ থেকে ১৩৩ শতাংশ ডিএ পাবেন বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, তাঁদের ডিএ বাড়বে ৮ শতাংশ। অন্যদিকে যাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে সরকারি দফতরে কাজ করেন, তাঁদের রোজের মজুরি ১৭ টাকা বাড়বে। পাশাপাশি পেনশন প্রাপকদেরও ডিএ একই হারে বাড়বে বলে অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী জানানো হয়েছে।

Related posts

Leave a Comment