Danger in the habit of holding your nose when sneezing or coughingOthers 

হাঁচি-কাশির সময় নাক চেপে ধরার অভ্যাসে বিপদ!

হাঁচি-কাশি পেলে নাক চেপে ধরার অভ্যাস অনেকেরই রয়েছে। এক্ষেত্রে ডেকে আনতে পারে বড় ধরণের বিপদ। হাঁচি বা কাশির সময়ে নাক-মুখ ঢাকার নির্দেশ দেওয়া হয়। মনে রাখবেন,নাক-মুখ ঢেকে নেওয়া মানে তা চেপে ধরা নয়।
হঠাৎ হাঁচির সময় মুখ চেপে ধরলে তা লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। হাঁচতে গেলে নিয়ম মানতে হবে। যেমন-হাঁচি পেলে অনেকেই দু-আঙুল দিয়ে নাক চেপে ধরেন। হাতের তালু দিয়ে মুখও চেপে ধরতে দেখা যায় অনেককে। এটা আসলে ঠিক নয়।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হঠাৎ হাঁচির সময়ে মুখ চেপে ধরলে তা থেকে ক্ষতিই বেশি হতে পারে। হাঁচির সময় মুখের মধ্যে তীব্র গতিতে ছুটে চলে বাতাস। নাক-মুখ সম্পূর্ণ চেপে ধরলে সেই বায়ু ধাক্কা দিয়ে থাকে কানের পর্দায়। বাতাস মুখ থেকে বের হতে না পারলে কানের পর্দা ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এমনকী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খাদ্যনালী সহ ফুসফুসেরও। পাশাপাশি হাঁচি-কাশি চেপে রাখলে চোখ, কান ও নাক সংলগ্ন রক্তজালিকাগুলিরও ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে।

এক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ হল-
জীবাণু যাতে না ছড়াতে পারে, তারজন্য হাঁচির সময়ে নাক-মুখ ঢাকতে হবে। তা রুমাল বা অন্য কোনও কাপড়ের টুকরো দিয়ে করতে হবে। হাতের কাছে এগুলো না থাকলে দু-হাতের পাতা জড়ো করে ঢেকে নিন নাক-মুখ। মুখ থেকে বাতাস বের হওয়ার জায়গা রাখতে হবে।

Related posts

Leave a Comment