প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবী পাল প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবীপ্রসাদ পাল (৯৪) প্রয়াত হলেন। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। উল্লেখ করা যায়, কর সংক্রান্ত মামলায় তাঁর সুনাম ছিল। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট-সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে এই ধরনের মামলা তিনি লড়েছেন। রাজনীতিতে এসে তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্রের কংগ্রেস সাংসদ ছিলেন। ১৯৯১ সালে নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রিত্বে তিনি অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন।
মনমোহন সিংহ ছিলেন ওই সময়ের অর্থমন্ত্রী। অর্থ প্রতিমন্ত্রী থাকাকালীন দেখতেন ব্যাঙ্কিং ও রাজস্ব। সক্রিয় রাজনীতিতে থাকাকালীন একসময় তিনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন। পরে আবার কংগ্রেসে ফিরে গিয়েছিলেন। শারীরিক কারণে দীর্ঘ কয়েক বছর তিনি বাড়িতেই থাকতেন। সক্রিয় রাজনীতিতেও ছিলেন না। করোনা-বিধি মেনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
