রাজধানী দিল্লিতে পারদ-পতন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীতলতম দিল্লি। সূত্রের খবর, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ করা যায়, ২০০৩ সালের পর নভেম্বর মাসে এই প্রথম রাজধানী দিল্লিতে এত পারদ-পতন হল। সূত্রের আরও খবর, দিল্লির বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহও অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৪ বছরে নভেম্বর মাসের নিম্নতম।

