নো স্কুল নো ফিস’-এর দাবিতে বিকাশ ভবনে বিক্ষোভ
আমার বাংলা নিউজ ডেস্ক নিজস্ব প্রতিনিধিঃ ‘নো স্কুল নো ফিস’ এর দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেস কর্মীরা।সূত্রের খবর ,
আজ সল্টলেক বিকাশ ভবনের মূল গেট পেরিয়ে ভিতরে ঢুকে যায় রাজ্য ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেস কর্মীরা। সঙ্গে বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা বিকাশ ভবনের ভিতরে প্রবেশ
করে সাটারে ব্যানার ঝুলিয়ে দেয়।করোনা আবহে স্কুল – কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফিস মুকুব সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

