ঘূর্ণিঝড় বুরেভি-র জেরে মৃত্যু ৭: জেলা বন্যা-বিধ্বস্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় বুরেভি-র জেরে মৃত্যু হয়েছে প্রায় ৭জনের। সূত্রের খবর,এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে শেষ পর্যন্ত গভীর নিম্নচাপের সৃষ্টি করেছে। মৌসম ভবন সূত্রের খবর,গভীর নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টি শুরু হয় তামিলনাড়ু ও কেরল উপকূলের একটা বড় অংশে। তামিলনাড়ুতে ক্ষয়-ক্ষতি বেশি হয়েছে। সেখানে ৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বেশ কিছু জেলা বন্যা-বিধ্বস্ত বলে জানা যায়।

