budget and nirmalaBreaking News Others 

ডিজিটাল বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাধীনতার পর এই প্রথম। রীতিমতো কাগজ ছাড়াই ডিজিটাল বাজেট পেশ নির্মলা সীতারামনের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ট্যাব হাতে বাজেট পেশ করলেন। চিরাচরিত নিয়মটা ভেঙে গেল। নির্মলা সীতারামন ২০২১সালের সাধারণ বাজেট পেশ করতে প্রবেশ করলেন ট্যাব হাতে। উল্লেখ করা যায়, ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেট অর্থমন্ত্রী ভাষণ দিয়েছিলেন দু ঘণ্টা ১৭ মিনিট। আবার ২০২০ সালে নির্মলা সীতারামন ভাষণ দিয়েছেন প্রায় আড়াই ঘণ্টা। এবছর করোনার কারণে মানুষের রুজি-রুটিতে টান। কর্মসংস্থানের জোয়ার আনা জরুরি। আবার স্বাস্থ্যখাতে ব্যয় বরাদ্দ করতে হবে। বৈষম্য দূর করতে বিদেশি লগ্নির পাশাপাশি আত্মনির্ভরতার বিষয়টি ভাবতে হবে। বাজেট অধিবেশনের পূর্বে সেনসেক্স ঊর্ধ্বমুখী। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে অর্থনীতি। করোনা আবহে জানুয়ারি মাসে কেন্দ্র জিএসটি সংগ্রহ করেছে ১.১৯ লক্ষ কোটি টাকার, যা সর্বকালীন রেকর্ড বলা হচ্ছে ।
জেএইইউ-এর প্রাক্তনী, নির্মলা সীতারামন দেশের অর্থনীতির হাল ফেরাতে প্রয়াস নিতে চলেছেন। সূত্রের খবর, নির্মলার প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে স্বাস্থ্যখাতে ব্যয় বরাদ্দ বাড়ানো। করোনা অতিমারির প্রভাবে গণস্বাস্থ্যের বিষয়টি ভাবতে হবে। বাজেটে স্বাস্থ্য খাতে ৬৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়, তার অনেকটাই ব্যয় হয়েছে করোনা টিকাকরণে। এবার করোনা টিকাকরণের কারণে আলাদা খরচ বরাদ্দ। অন্যদিকে গত প্রায় এক বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা। কোভিড কারণে স্কুল-কলেজ বন্ধ ছিলদীর্ঘ কয়েক মাস। পড়ুয়ারা বেকায়দায় পড়েছে এই সময়ে। এক্ষেত্রে শিক্ষাকে করে তুলতে হবে কর্মমুখী। সব মিলিয়ে আত্মনির্ভর হয়ে ওঠার প্রচেষ্টা থাকবে।

Related posts

Leave a Comment