শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার অভিযুক্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অভিযুক্ত ক্রিকেটার। সূত্রের খবর, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার দিলহারা লোকুহেটিগে আইসিসি-র দুর্নীতি বিরোধী নিয়ম ভাঙার ক্ষেত্রে দোষী প্রমাণিত হলেন। উল্লেখ করা যায়, ৩টি অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। স্বাধীন ট্রাইবুনাল সব খতিয়ে দেখে তাঁকে দোষী সাব্যস্ত করেছে বলে জানা যায়। এ বিষয়ে আরও জানা গিয়েছে, অভিযোগের মধ্যে ম্যাচ গড়াপেটাও রয়েছে। দেশের হয়ে তিনি ৯টি ওয়ান ডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

