bsnlOthers 

চিনা যন্ত্রাংশে আপত্তির জেরে, টেন্ডার প্রক্রিয়া বাতিল বিএসএনএলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চিনা যন্ত্রাংশে আপত্তি তুলেছে কেন্দ্র। এরপর ৪-জি টেন্ডার বাতিল করেছে বিএসএনএল। সূত্রের খবর, চীন সংস্থা হুয়েই এবং জেডটিই ভারতের বাজারের জন্য টেলিকম পরিষেবা প্রদানকারী যন্ত্রাংশ তৈরি করে থাকে। বিএসএনএল সূত্রের খবর,৪-জি পরিষেবা উন্নতির লক্ষ্যে কাজের বরাত দেওয়ার জন্য টেন্ডার ডাকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল ও এমটিএনএল। উল্লেখ্য, চিনা যন্ত্রাংশ ব্যবহার করা যাবে না যাবে না বলে ওই দুই সংস্থাকে জানিয়ে দিয়েছে কেন্দ্র। গোটা টেন্ডার বাতিল করে নতুন করে প্রস্তুতি শুরু করেছে বলে খবর। এবার নতুন ডাকা টেন্ডারে ভারতে তৈরি যন্ত্রাংশ করে কাজ করার শর্ত দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment