চোখ রাখুন: শারদীয়া দুর্গাপুজোর সময় নির্ঘন্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শারদ উৎসব-১৪২৯। আনন্দময়ীর আগমনী বার্তা। উৎসবের পদধ্বনি। মহামিলনযজ্ঞ আগত। আজ তৃতীয়া তিথি। দু-দিন বাদেই দেবী মায়ের বোধন শুরু হবে। কাশফুলের ঢেউ বইছে। মাঝে মাঝে বর্ষার আবহে নীল সাদা মেঘের ফেলা আকাশে । দেবী মায়ের আনন্দযজ্ঞ-তে সামিল হয়ে উঠুন সবাই। সার্থক ও সুন্দর হোক পুজোর দিনগুলি ।
শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর সময় নির্ঘন্ট:
এবার দুর্গা মায়ের গজে আগমন। নৌকায় গমন। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন, গজে আগমন ঘটলে শস্যপূর্ণা বসুন্ধরা হয়। নৌকায় গমন করলে শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি ঘটে।
মহাপঞ্চমী-১৩ আশ্বিন ৩০ সেপ্টেম্বর শুক্রবার। দেবীর বোধন।
মহাষষ্ঠী -১৪ আশ্বিন ১অক্টোবর শনিবার ৫/৩২ আঃ ৫/২৩ পূর্বাহ্ন ৯/২৯ ষষ্ঠী রাত্রি ৮/৩৭ পর্যন্ত। দুর্গা দেবীর ষষ্ঠী কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পুজো। সায়ংকালে দেবীর বোধন-আমন্ত্রণ ও অধিবাস।
মহাসপ্তমী -১৫ আশ্বিন ২ অক্টোবর রবিবার ৫/৩২ আঃ ৫/২২ পূর্বাহ্ন ৯/২৯ সপ্তমী রাত্রি ৬/২৩ পর্যন্ত। দুর্গা দেবীর সপ্তমী পুজো পূর্বাহ্ন মধ্যে। দেবীর নব পত্রিকা প্রবেশ স্থাপন। সপ্তমী কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো। পুষ্পাঞ্জলি-১১.৩০ মিনিট। সন্ধ্যারতি-৬.৩০ মিনিট।
মহাষ্টমী-১৬ আশ্বিন ৩ অক্টোবর সোমবার ৫/৩২ আঃ ৫/২১ পূর্বাহ্ন ৯/২৯ অষ্টমী অপরাহ্ন ৪/০ পর্যন্ত পূর্বাহ্নের মধ্যে দুর্গা দেবীর অষ্টমী পুজো কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পুজো। পুষ্পাঞ্জলি-দিবা ৮.৩০ মিনিট। সন্ধ্যারতি-৬.৩০ মিনিট। সন্ধি পুজো: দিবা ৩/৩৬ গতে সন্ধি পুজো আরম্ভ। অপরাহ্ন ৪/০ গতে বলিদান। অপরাহ্ন ৪/২৪ মধ্যে সন্ধিপুজো সমাপন।
মহানবমী-১৭ আশ্বিন ৪ অক্টোবর মঙ্গলবার ৫/৩৩ আঃ ৫/২০ পূর্বাহ্ন ৯/২৮ মহানবমী দিবা ১/৩৪ পর্যন্ত পূর্বাহ্নের মধ্যে দুর্গা দেবীর মহানবমী পুজো। মহানবমী বিহিত পুজো এবং দেবীর নবরাত্রি ব্রত সমাপ্ত। পুষ্পাঞ্জলি-১১.৩০ মিনিট। সন্ধ্যারতি-৬.৩০ মিনিট।
বিজয়া দশমী-১৮ আশ্বিন ৫ অক্টোবর বুধবার ৫/৩৩ আঃ ৫/১৯ পূর্বাহ্ন দিবা ৯/২৮ দশমী, দিবা ১১/১১ পর্যন্ত পূর্বাহ্নের মধ্যে দিবা ৮/৩০ মধ্যে দুর্গা দেবীর দশমী পুজো সমাপন। দুর্গা দেবী মাতা-কে সিঁদুর প্রদান। প্রতিমা নিরঞ্জন।
কোজাগরী লক্ষ্মীপুজো – ২২ আশ্বিন ৯ অক্টোবর রবিবার। পূর্ব দিন ৮ অক্টোবর ২১ আশ্বিন ভোর রাত্রি ৩/৩১ মিনিট থেকে পুজোর দিন রাত্রি ২/২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকছে। (ছবি: সংগৃহীত)

