Durga Pujo-1Others 

ওড়িশায় দুর্গা প্রতিমার উচ্চতা নিয়ে নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিমার উচ্চতা নিয়ে নির্দেশিকা। সূত্রের খবর, রাজ্যের সর্বজনীন দুর্গাপুজোগুলিতে প্রতিমার উচ্চতা ৪ ফুটের বেশি রাখা যাবে না বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। এক্ষেত্রে ওড়িশা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা আবহের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে একাধিক দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হবে। উল্লেখ্য, কটকের বিজেডি সাংসদের নেতৃত্বে এক প্রতিনিধিদল আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে দেখা করার সম্ভাবনাও রয়েছে।

Related posts

Leave a Comment