indonesia and earthquakeEnviornment Others World 

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া – আতঙ্কে মানুষ ঘরছাড়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গভীর রাতে তীব্র ভূমিকম্প। কাঁপল ইন্দোনেশিয়া। আতঙ্কে মানুষ ঘরছাড়া। সূত্রের খবর,নতুন বছরের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের শিকার হল ইন্দোনেশিয়া। ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। প্রবল আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন অনেক বাসিন্দারা। সূত্রের আরও খবর,ইন্দোনেশিয়ার মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পন। কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে মৃত্যু সংখ্যা বলা হয়েছে ৭জন। প্রায় ৭০০ মানুষ আহত বলে জানা যায় । বহু বাড়ি এবং উঁচু নির্মাণে ফাটল দেখা গিয়েছে। তা যে কোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Related posts

Leave a Comment