অন্তর্বর্তী বাজেটে শিক্ষা-ক্ষেত্রে রাজ্যের বরাদ্দ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষা ক্ষেত্রে রাজ্যের বরাদ্দ অন্তর্বর্তী বাজেটে। একনজর তা দেখে নেওয়া যেতে পারে। পার্শ্বশিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক সহ ৪ শ্রেণির শিক্ষকদের প্রতিবছর ৩ শতাংশ বেতন বৃদ্ধি। আবার ৬০ বছরে অবসরের সময় ৩ লক্ষ টাকা সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।অন্যদিকে তফশিলি জনজাতি ও দুঃস্থ পড়ুয়াদের জন্য ১০০ নতুন ইংরেজি মাধ্যম স্কুল। পাশাপাশি সাঁওতালি ভাষায় পড়ার জন্য ৫০০ নতুন স্কুল। নেপালি, হিন্দি,উর্দু, কামতাপুরি,কুরমালি ভাষার ১০০ নতুন স্কুল শিক্ষা ক্ষেত্রে রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে।
আবার চা বাগান এলাকায় সাদরি ভাষায় ১০০ নতুন স্কুলের কথা ঘোষণা হয়েছে। রাজবংশী ভাষায় ২০০ নতুন স্কুলও রয়েছে।সরকারি অনুমোদিত অথচ আর্থিক সাহায্য না পাওয়া মাদ্রাসাগুলিকে অর্থ সাহায্য করা হবে। প্রতি ৩ বছর অন্তর ১০ হাজার পড়ুয়াকে সরকারি দফতরে ইন্টার্নশিপের সুযোগ। পূর্বের ঘোষণা অনুযায়ী প্রতিবছর দ্বাদশ শ্রেণি পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে। আই এএস এবং আইপিএস পরীক্ষার বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। এক্ষেত্রে প্রতিবছর ১০০ জন ছেলে- মেয়েদের নেওয়া হবে। মাসিক স্টাইপেন্ড সহ থাকা-খাওয়া ও পড়াশুনোর খরচ দেবে রাজ্য সরকার।

