জেনে নিন লোকসভার ফলাফলে দ্বিতীয় দফার ভোট-যুদ্ধে কোথায় কে এগিয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দ্বিতীয় দফায় ভোট-যুদ্ধে কোথায় কে এগিয়ে,তা একনজর দেখে নেওয়া যাক। লোকসভার ফল কোনদিকে তারই একঝলক। চারটি জেলায় ভোট হবে ১এপ্রিল ৷ তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়া ৷ নন্দীগ্রাম সহ রাজ্যের আরও ৩০টি আসনে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ পর্ব চলবে ৷ লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তার মধ্যে ১৮টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ ১২টি আসনে এগিয়ে ছিল বিজেপি ৷
দক্ষিণ চব্বিশ পরগণা জেলা : ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগণায় বিজেপি-র ভোট প্রাপ্তির হার বাড়লেও এই জেলার ৩১টি বিধানসভা আসনেই এগিয়ে ছিল তৃণমূল ৷ কাল জেলার ৪টি আসনে ভোটগ্রহণ ৷ যেমন-গোসাবা: তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল ২৯,২৮৬ ভোটে ৷ বিজেপি ৭২ হাজারেরও বেশি ভোট পায় এই কেন্দ্রে ৷ পাথরপ্রতিমা: তৃণমূল এগিয়ে ছিল ৩৫,৭৭৯ ভোটে ৷ বিজেপি পেয়েছিল ৭৭ হাজারেরও বেশি ভোট। কাকদ্বীপ: এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা ৷ লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে ১৬,৫৭৭ ভোটে এগিয়ে তৃণমূল। সাগর: এই কেন্দ্রে ৩২,০১২ ভোটে এগিয়ে ছিল তৃণমূল ৷
পূর্ব মেদিনীপুর জেলা: দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুর জেলার আরও ৯টি আসনে ভোট ৷ তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হল নন্দীগ্রাম ৷ পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৬টি বিধানসভা ৷ লোকসভা নির্বাচনে তার মধ্যে ১৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। মাত্র ২টি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি ৷
নন্দীগ্রাম: দ্বিতীয় দফায় এই কেন্দ্রের নির্বাচনে গোটা দেশের নজর রয়েছে ৷ ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন শুভেন্দু ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে ৬৮,২৬৮ ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস ৷
তমলুক: তৃণমূল এগিয়ে ছিল ৬,৫৪৮ ভোটে ৷ শতাংশের নিরিখে তৃণমূল পায় ৪৩.২২ শতাংশ ভোট। বিজেপি পায় ৪০.২০ শতাংশ ৷পাশকুড়া পূর্ব:এই কেন্দ্রে বিজেপি-র থেকে তৃণমূল এগিয়ে ছিল ৭,৩৮০টি ভোটে ৷
পাশকুড়া পশ্চিম: পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে ২,৪৪৫ ভোটে এগিয়ে ছিল বিজেপি ৷ ময়না: এই কেন্দ্রটিতে এবার বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ৷ লোকসভা নির্বাচনেএই কেন্দ্রে ১২,৩৮৩টি ভোটে এগিয়ে ছিল তৃণমূল ৷ নন্দকুমার:এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে ছিল ১৫,৩৫৮টি ভোটে ৷ মহিষাদল:এখানে তৃণমূল এগিয়ে ছিল ১৬,৯১৬ ভোটে ৷ হলদিয়া: লোকসভায় বিজেপি-র থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল ৷ এক্ষেত্রে ব্যবধান ছিল ৬৩,৮২১৷ চণ্ডীপুর: এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী ৷ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে ছিল ১৫,৪৬৩টি ভোটে ৷
পশ্চিম মেদিনীপুর জেলা:পশ্চিম মেদিনীপুরে মোট ১৫টি বিধানসভা কেন্দ্র ৷ লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী দেখা যাচ্ছে,তৃণমূল ৮টি আসনে এগিয়ে। বাকি ৭টিতে এগিয়ে বিজেপি ৷ দ্বিতীয় দফায় পশ্চিম মেদিনীপুরে ৯টি আসনে ভোট হবে। খড়্গপুর সদর: বিজেপি-র প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই জয়ী হন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী,এই কেন্দ্র থেকে ৪৫,১৩৩ ভোটে এগিয়ে ছিল বিজেপি ৷ নারায়ণগড়: সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই কেন্দ্রে ভোটে লড়তেন। ২০১৬ সালে এই কেন্দ্র হাতছাড়া হয় বামেদের ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৮,৭৫০টি ভোটে এগিয়ে বিজেপি ৷ সবং: এই কেন্দ্র থেকে এবারও তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন মানস ভুঁইয়া৷ গত লোকসভা নির্বাচনে দেখা যায়, এই কেন্দ্রে ৬,১৭০ ভোটে এগিয়ে তৃণমূল৷ পিংলা: তৃণমূল, বিজেপি ও কংগ্রেস ৷ পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্রটিতে এবার জেলায় দলের তিন সভাপতিই প্রার্থী হয়েছেন ৷ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই ৷ লোকসভায় এই কেন্দ্রে মাত্র ১৬৯৮ ভোটে এগিয়ে তৃণমূল ৷ ডেবরা: এই কেন্দ্রে এবার প্রাক্তন দুই আইপিএস ভারতী ঘোষ ও হুমায়ুন কবীরের ভোট-যুদ্ধ ৷ লোকসভায় ডেবরায় বিজেপি এগিয়ে ছিল ৪,০১৯ ভোটে ৷ দাসপুর: লোকসভা নির্বাচনের ফলে দেখা যাচ্ছে, তৃণমূল এগিয়ে ৯,৯৪০টি ভোটে ৷
ঘাটাল: লোকসভা নির্বাচনে বিজেপি-র থেকে তৃণমূল এগিয়ে ৫,৮৬৬টি ভোটে ৷ চন্দ্রকোনা: এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩,৬৩১টি ভোটে ৷ এই কেন্দ্রে কঠিন লড়াই হতে চলেছে। কেশপুর: রাজনৈতিক মানচিত্রে পরিচিত নাম কেশপুর। গত লোকসভা নির্বাচনে ফল অনুযায়ী দেখা গিয়েছে, বিজেপি-র সঙ্গে শাসক দলের ব্যবধান ছিল ৯২,০৭৮ ভোটের ৷
বাঁকুড়া জেলা :লোকসভা নির্বাচনে বাঁকুড়ার ১২টি বিধানসভাতে এগিয়ে ছিল বিজেপি ৷ দ্বিতীয় দফায় জেলার ৮টি আসনে ভোট হবে। তালডাংরা: লোকসভা নির্বাচনে তৃণমূলের তুলনায় বিজেপি এগিয়ে ছিল ১৭,২৬৮টি ভোটে ৷ বাঁকুড়া: এই কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী টলিউডের নায়িকা সায়ন্তিকা ভট্টাচার্য ৷ লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে ১৭,২৬৮ ভোটে এগিয়ে যায় বিজেপি ৷ বড়জোড়া:এখানে বিজেপি এগিয়ে যায় ১১,৬২০টি ভোটে ৷ ওন্দা: লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী এখানে দেখা গিয়েছে, বিজেপি এগিয়ে ২৬,৩৭৩ ভোটে ৷ বিষ্ণুপুর: এই কেন্দ্র থেকে লোকসভায় ২২,৮১৮টি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ৷
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

